1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ঈদযাত্রায় ভোগান্তি কম, বড় দুর্ঘটনাও ঘটেনি: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৭৯ Time View

এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি অতীতের যে কোনো বছরের চেয়ে কম হয়েছে এবং বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (৫ মে) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে মানুষ। ঢাকাসহ সারাদেশেই তৃণমূল পর্যায়ে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপিত হয়েছে। এটি আমাদের জন্য খুবই ভালো। বিশ্বের মানুষ একটা অনিশ্চতায় ছিল। চরম হুমকিতে ছিল। আমাদের জীবন নিয়েও আতঙ্ক ছিল। মহামারি থেকে মানুষ মুক্তি পাওয়ায় আল্লাহর কাছে হাজার শুকরিয়া।

তিনি বলেন, এবার ঈদে আবহাওয়াও খুব ভালো ছিলো। সকালে একটু বৃষ্টির জন্য কোনো কোনো এলাকায় ঈদ জামাতে সাময়িক বিঘ্ন ঘটেছে। তাতে অবশ্য ঈদ উদযাপনে ব্যাঘাত ঘটেনি।

ড. রাজ্জাক আরও বলেন, সবাই এখনো ছুটির মুডেই আছে। ঢাকার লাখ লাখ মানুষ গ্রামে আত্মীয়-স্বজনের কাছে গিয়েছে। তাদের সঙ্গে মিলিত হয়ে ঈদ উদযাপন করছে। ঈদের আগে যাতায়াতে একটা বিরাট সমস্যা হয়। মানুষ নানা রকম কষ্টের মধ্যে পড়ে। এবার ভোগান্তি তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ