1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

রাজধানীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৫২ Time View

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমেদকে (৩৮) আটক করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

নিহতরা হলেন অটোরিকশার চালক তৈবুর আলী (৬৫) ও যাত্রী তাইফুর রহমান রাতুল (২৮)।

আজ বৃহস্পতিবার (৫ মে) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক প্রথমে তৈবুর আলী ও পরে তাইফুর রহমান রাতুলকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সিঙ্গার শোরুম মোড়ে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল মর্গে আছে। এ ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহমেদ আমাদের হেফাজতে আছে ও মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ