1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যু অডিটের নামে অর্থ আদায়ের প্রতারণা, করদাতাদের সতর্ক করল এনবিআর ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ফরম সংগ্রহ শুরু আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৬৪ Time View

নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার (৫ মে) থেকে ১১ মে পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে আওয়ামী লীগ। এ সময়ের মধ্যে কার্যক্রম চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ধানমণ্ডিতে দলের সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন তিনটি উপজেলা পরিষদ, ছয়টি পৌরসভা এবং অষ্টম ধাপের ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর এক জন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ১১ মে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ