1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

আ’লীগ সরকার সবসময় জনগণের কথা ভাবে: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৫৩ Time View

আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের কথা ভাবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এ সরকার সবসময় জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।

রোববার (১ মে) বিকেলে নরসিংদী চেম্বার অব কমার্সের উদ্যেগে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘ঈদের আগে প্রধানমন্ত্রী ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর উপহার দিয়েছেন। তেমনি কেউ যেন ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য শ্রমজীবী মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গিসহ নানা ধরনের ঈদ উপহার বিতরণ করা হয়। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন মানুষের কল্যাণ করে যাবে। তাই আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।’

নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্ম মারুফ খান ও পুলিশ সুপার আশ্রাফুল আজিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ