1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

যে কারণে বলিউডে স্থায়ী হলেন না জেমস

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৮১ Time View

উপমহাদেশের জনপ্রিয় রকস্টার জেমস। চাঁদরাতে নতুন গান আসতো জেমসের। ১২ বছরের বিরতি শেষে আবারও চাঁদরাতে নতুন গান নিয়ে ফিরছেন তিনি। গানের শিরোনাম নাম ‘আই লাভ ইউ’।

যার সম্পর্কে বিস্তারিত জানা গেল শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর অভিজাত গুলশান ক্লাবে। একযুগ পর নগরবাউল জেমস হাজির হলেন গণমাধ্যমের সামনে, কথা বলেছেন, ছবি তুললেন প্রাণখুলে। সেখানে তিনি সাংবাদিকদের অসংখ্য প্রশ্নের জবাব দিলেন লম্বা সময় নিয়ে।

বলিউডেও নগরবাউল জেমস গান করেছেন। কিন্তু নিয়মিত হলেন না কেন? এমন প্রশ্নের জবাবে জেমস বলেন, ‘বলিউডে তখন ক্যারিয়ার গড়তে পারতাম। খুব সহজ ছিল। কিন্তু সেখানে স্থায়ী হলে আমাকে বাংলাদেশটা ছাড়তে হতো। যেটা আমাকে দিয়ে সম্ভব নয়। আরও বড় প্রলোভন দিলেও দেশ আমি ছাড়তে প্রস্তুত নই। তাই আর বলিউডে কনটিনিউ করা হয়নি।’

নতুন গান প্রসঙ্গে জেমস বলেন, ‘এই গানটি একেবারেই আমার ভক্ত-শ্রোতাদের জন্য তৈরি করা। বিশেষ করে যারা আমার গান শুনতে মাঠে ময়দানে ছুটে যায়- তাদের জন্যই আমার এই গান।’

আরও জানালেন, এটি আনন্দ ও ভালোবাসার গান। ময়দানের গান। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের গান। যারা চার দশক ধরে ‘গুরু’র সম্মোহনী কণ্ঠে বিভোর হয়ে আছেন।

জেমসকে নতুন গানে ফিরিয়ে এনে চমকে দেওয়া এই প্রতিষ্ঠানটির নাম বসুন্ধরা ডিজিটাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ