1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

গণমাধ্যমকর্মী আইন পরিমার্জন-পরিবর্তনে একমত আছি: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৪৭ Time View

আমরা গণমাধ্যমকর্মী আইন পরিমার্জন-পরিবর্তনের বিষয়ে একমত আছি উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যমকর্মী আইন সাংবাদিকদের দাবি ছিল। সরকারের পক্ষ থেকে এ আইন আনা হয়নি। সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে এ আইন তৈরি হয়েছে। সেই আইন নানা মন্ত্রণালয় ঘুরে এখন সংসদীয় কমিটিতে গেছে। সেখানে পরিবর্তন পরিমার্জন প্রয়োজন। এ বিষয়ে সাংবাদিক ইউনিয়নগুলোকে তাদের পরামর্শ দেওয়ার জন্য বলেছি।

সোমবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ইফতার মাহফিলে এ কথা বলেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, আমার প্রশ্ন হচ্ছে, আজকের যে প্রেস কাউন্সিল আছে তারা শুধু পত্রিকা নিয়ে কাজ করে, টেলিভিশন, রেডিও, অনলাইন সাংবাদিকদের সুরক্ষার জন্য কোনো আইন নেই। কিন্তু গণমাধ্যমকর্মী আইনে তাদের সুরক্ষা দেওয়া হয়েছে। যদি এ আইন না হয় তাহলে টেলিভিশন, রেডিও কিংবা অনলাইনের সাংবাদিকরা কীভাবে সুরক্ষা পাবে।

তবে অনেকেই এ আইনটি চায় না তা আজকের এ বিবৃতি মাধ্যমে প্রকাশ পেয়েছে। পরিবর্তন-পরিমার্জন করলে আমার মনে করি একটা সুন্দর আইন হবে। এতে সবাই সুরক্ষা পাবে। তখন বিনানোটিশে কাউকে ছাঁটাই করা যাবে না, গ্রাচ্যুইটি দিতে হবে।

তিনি বলেন, আমি মনে করি সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে যে আইন হয়েছে তার প্রয়োজন রয়েছে। প্রেস কাউন্সিল যেভাবে আইনি সুরক্ষা সাংবাদিকদের দেওয়া দরকার তা দিতে পারছে না, তাদের সেই মেন্ডেট নেই। কেউ আর না চাইলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সাংবাদিকরা তো এ আইন চান।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, বিশিষ্ট সাংবাদিক নেতা ও সংবাদকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ