1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

অতিরিক্ত যাত্রী নয়, লঞ্চে চাপ সামলাতে ডাবল ট্রিপ : প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪৭ Time View

ঈদ যাত্রায় লঞ্চে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না, যাত্রীর চাপ সামলাতে লঞ্চে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

রোববার (২৪ এপ্রিল) ঢাকার সদরঘাট টার্মিনালে ঈদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, লঞ্চে অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি যাত্রী নেওয়া যাবে না। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে লঞ্চে ডাবল ট্রিপের ব্যবস্থা করা হবে। সময়মতো লঞ্চ ছেড়ে যাবে। বিআইডব্লিউটিএ, কোস্ট গার্ড, নৌপুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীসহ যারা কাজ করছেন, তারা নিজেদের নিরাপত্তার কথা ভাবছেন না, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করছেন সবাই।

ঝুঁকি নিয়ে লঞ্চে ভ্রমণ না করতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঝুঁকি নেওয়ার থেকে জীবন অনেক মূল্যবান।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌ সেক্টরের উন্নয়নে কাজ করছেন। ২০২৫-২৬ সালে আরও নিরাপত্তার সঙ্গে যাত্রী পারাপার করতে পারবো।’

খালিদ মাহমুদ বলেন, ঈদ সামনে রেখে যাত্রীদের কাছে অধিক মাসুল ও অতিরিক্ত অর্থ আদায় করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে দুষ্টুচক্র সক্রিয়।

তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নৌপ্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ