1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বাবার সঙ্গে সিনেমা করতে চান শ্রদ্ধা কাপুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৭০ Time View

তারকা পিতা-মাতা-সন্তানের জন্য একসঙ্গে পর্দা ভাগাভাগি করাটা দারুণ একটি ব্যাপার। তাদের ভক্তদের কাছেও এটি স্পেশাল। বলিউড ইতিমধ্যেই এই ধরনের জুটি পেয়েছে।

অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনকে ‘পা’ ছবিতে, সানি দেওল, ববি দেওল এবং ধর্মেন্দ্রকে ‘আপনে’ এবং ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’তে, ঋষি কাপুর এবং রণবীর কাপুরকে ‘বেশারম’ সিনেমায়, অনিল কাপুর এবং সোনাম কাপুরকে ‘এক লারকি কো দেখা তো এছা লাগা’ ছবিতে এবং পঙ্কজ কাপুর এবং শহিদ কাপুরকে ‘শানদার’ এবং এখন ‘জার্সি’ সিনেমায় দেখা গেছে।

যদিও শক্তি কাপুর তার মেয়ে শ্রদ্ধা কাপুরের প্রথম সিনেমা ‘তিন পাত্তি (২০১০)’ তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। তবে তারা এখনো একটি পূর্ণাঙ্গ সিনেমা করেননি। তবে ভবিষ্যতে বাবার সঙ্গে কাজ করতে চেয়ে নিজের আশা ব্যক্ত করেছেন শ্রদ্ধা কাপুর।

ভারতীয় গণমাধ্যমকে শ্রদ্ধা বলেন, ‘আমি আমার বাবার সঙ্গে কমেডি করতে চাই। সে ঘরে আমাদের প্রতিনিয়ত হাসিয়ে যায়। আমাদের এমন মুহূর্ত আমি তার সঙ্গে স্ক্রিনেও শেয়ার করতে চাই।’

শক্তি কাপুরের চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ার। তিনি নেতিবাচক এবং ইতিবাচক উভয় ধরনের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন।

শ্রদ্ধা এ নিয়ে বলেন, তিনি তার বাবার কাজ ও তার থেকে অনেক অনুপ্রেরণা পান। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ