1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পুঁজিবাজার গতিশীল করতে পাঁচ মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন বাণিজ্য মেলা সরানোর দাবি শেকৃবি শিক্ষার্থীদের, নির্মাণাধীন স্টল ভাঙচুর ধীরে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠন শুনানি ফের পেছাল রাষ্ট্রীয় ব্যাংককে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হাতিয়ার করা যাবে না: ওয়াহিদউদ্দিন মাহমুদ কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয় ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে উড়িয়ে দিল বাংলাদেশ বিশ্বকাপের নকআউটে বাংলাদেশ আরব আমিরাতের কার্যক্রম চালু রাখতে মরিয়া জনতা ব্যাংক নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ

ইলিয়াস আলীর গুম নিয়ে নেত্র নিউজের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন : র‌্যাব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৮৮ Time View

সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে খবর প্রকাশিত হয়, ‘ইলিয়াস আলীর গুমের সঙ্গে র‌্যাবের কর্মকর্তারা জড়িত’ এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ দাবি করেন।

তিনি বলেন, নেত্র নিউজে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, র‌্যাব মনে করে, এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আমরা বলবো, ইলিয়াস আলীকে যখন থেকে পাওয়া যাচ্ছিল না, তার স্ত্রী আমাদের কাছে এসেছিলেন, তাকে আমরা সর্বোচ্চ আইনি সহায়তা দিয়েছি। তিনি যখন যে সন্দেহ পোষণ করেছেন, যখনই কোনও তথ্য দিয়েছেন; আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। এখনো উনার স্ত্রীকে সহায়তা দিয়ে যাচ্ছি।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নেত্র নিউজে যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এখানে তারা যেভাবে ডকুমেন্টেশন দেখিয়েছে, বিষয়টি সে রকম নয়। আমাদের যারাই তথ্য দিয়েছে, সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি। কারণ এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্ব। আমরাও চেষ্টা করছি, ইলিয়াস আলীকে খুঁজে বের করার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ