1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

প্রথমবার একসঙ্গে নিরব-মাহি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪৭ Time View

নিরব-মাহি দুজনেই বড়পর্দায় ব্যস্ত তারকা। আলাদাভাবে একের পর এক ছবি করলেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তাদের।

সেই আক্ষেপ নিয়ে নিরব-মাহির ভক্তরা সামাজিক যোগাযোগ মতামত জানাতেন, জুটি বাঁধুক তারা। ভক্তদের সেই চাওয়া পূরণ হচ্ছে। প্রথমবার জুটি বাঁধলেন নিরব-মাহি।

বড়পর্দা না হলেও টিভিসির মাধ্যমে তাদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। রংধনু গ্রুপের ফ্যাশন আউটলেট ‘আরজে লাইফস্টাইল’-এর টিভিসি করছেন নিরব-মাহি। এটি পরিচালনা করছেন অনন্য মামুন।

নিরব জানান, যমুনা ফিউচার পার্কে ২২ হাজার স্কয়ার ফিট জায়গাজুড়ে এই ফ্যাশন আউটলেট। সম্ভবত এটি দেশের সবচেয়ে বড় লাইফস্টাইল শপ।

নিরব চ্যানেল আই অনলাইনকে বলেন, গ্ল্যামার ও ফ্যাশন দুটোর সঙ্গে ফিল্মি ধাঁচে বিজ্ঞাপনটির শুটিং চলছে। মাহির সাথে প্রথম কাজ হচ্ছে। হয়তো আমরা আগামীতে ফিল্মও করবো। পরিচালক অনন্য মামুনের সাথে অমানুষ ও কসাই নামে দুটো সিনেমা করেছি। সেখান থেকে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। সবমিলিয়ে কাজটি বেশ এনজয় করছি।

গত দুদিন ধরে এই টিভিসির শুটিং চলছে। আগের দিন শুটিং হয়েছে যমুনা ফিউচার পার্কে, বৃহস্পতিবার শুটিং চলছে ধামরাই এলাকায় ফিল্ম ভ্যালিতে।

জানা যায়, নিরব-মাহি ছাড়াও এতে আছেন মনিরা মিঠু, রোজি সিদ্দিকীসহ প্রায় শতাধিক আর্টিস্ট। চলতি রমজান মাসেই নিরব-মাহির টিভিসিটি প্রচারে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ