1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

ডায়রিয়া : ২৪ ঘন্টায় আরও ১৩৮৩ রোগী হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৫৫ Time View

মার্চের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া ডায়রিয়ার প্রকোপ চলছেই। গত ২৪ ঘণ্টায় মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে ১৩৮৩ জন রোগী ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) প্রতিষ্ঠানটির গণমাধ্যম ব্যবস্থাপক তারিফুল ইসলাম খান জাগো নিউজকে এ তথ্য জানান।

তারিফুল ইসলাম বলেন, আজ দুপুর ১২টা পর্যন্ত ৫৭৮ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। রোগী কিছুটা সুস্থ হলে ছেড়ে দেওয়া হয়। রোগী আসছে, চিকিৎসা নিয়ে সুস্থ হলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।

আইসিডিডিআর,বি জানায়, মার্চ মাসের শেষ সপ্তাহে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শেষ সপ্তাহে রোগী সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তবে এ বছরের পরিস্থিতি কিছুটা ব্যতিক্রম।

চলতি বছরে মার্চ মাসের প্রথম সপ্তাহে দৈনিক রোগী এসেছে ৫০০ জনের মতো। দ্বিতীয় সপ্তাহে দৈনিক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬০০। কিন্তু গত ১৪ মার্চ থেকে এ সংখ্যা হাজার ছাড়িয়ে যায়।

তবে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ