1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

নির্ধারিত সময়ে নয়, পিছিয়ে গেল কুমিল্লা সিটি ভোট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৬৬ Time View

নির্ধারিত সময়ে হচ্ছে না কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। আগামী ১৬ মের মধ্যে এ সিটি নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ২০ জুনের মধ্যে কুমিল্লা সিটি ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ এপ্রিল) আউয়াল কমিশনের প্রথম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব বলেন, চলতি মাসের শেষের দিকে কমিশনের দ্বিতীয় সভায় কুমিল্লা সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং কুমিল্লা সিটি নির্বাচন করা হবে ২০ জুনের মধ্যে।

তিনি বলেন, সীমানা সংক্রান্ত কোনো জটিলতা আছে কি না সেটি জানার জন্য ৭ মার্চ আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেই। এরপর ৩০ মার্চ আমরা এই বিষয়ে আবারও চিঠি দিলে ৪ এপ্রিল মন্ত্রণালয় জানায় যে, এই সিটিতে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, যেহেতু কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। তাই ইভিএমের জন্য প্রস্তুতির বিষয়ে আছে। সেজন্য এটি ১৬ মের মধ্যে করা যাচ্ছে না। এজন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে এটি ২০ জুনের মধ্যে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে সেখানে দায়িত্ব পালন মেয়র নাকি প্রশাসক বসবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় চাইলে প্রশাসক বসাতে পারে।

ইসি সংশ্লিষ্টরা জানান, আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। এজন্য কুমিল্লা সিটির মেয়াদ শেষ হবে ২০২২ সালের ১৬ মে। আর ভোটগ্রহণ করতে হয় মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে। সে হিসাবে গত বছরের ১৬ নভেম্বর থেকে এ সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়ে গেছে।

দুটি পৌরসভাকে একীভূত করে ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন গঠন করা হয়। ওই বছরই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালে এসে এ সিটি পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউপিকে অন্তর্ভুক্ত করে আয়তন বাড়ানো হয় প্রায় তিনগুণ। এতে দেখা দেয় সীমানা জটিলতা। বর্তমানে এই সিটিতে ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে।

এই সিটি করপোরেশন গঠনের পর থেকে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এই সিটিতে ১০৩টি কেন্দ্রে ছিল আর ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ