1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

রেলের ভাড়া ৫০ শতাংশ বাড়ানো হবে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২
  • ১১৪ Time View

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রেলে যাত্রী সেবার মান উন্নত করার জন্য রেলের ভাড়া ৫০ শতাংশ বাড়ানো হচ্ছে। আগামী মাসে এ ভাড়া বাড়ানো হতে পারে।

মঙ্গলবার  পরশুরামে ফেনী-বিলোনিয়া রেললাইন পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের আরো জানান, রেলে সেবার মান বাড়ানো প্রয়োজনে ১০০ শতাংশ ভাড়া বাড়ানোর পরামর্শ ছিল যাত্রীদের। তবে প্রধানমন্ত্রী ৫০ শতাংশর বেশি না বাড়ানোর কথা জানিয়েছেন। তাই ৫০ শতাংশের বেশি ভাড়া বাড়ছে না।

তিনি বলেন, এ ভাড়া বৃদ্ধির ফলে রেলে সেবার মান আরো উন্নত হবে। রেলের প্রয়োজনীয় সংষ্কার করা যাবে।

তিনি বলেন, ‘‘রেলের দায়িত্ব পাওয়ার পর থেকেই আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি,  রেলকে কাঙ্খিত জায়গায় নিয়ে যেতে।’’

ঈদের পর বিরোধী দলের আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা জনগণের সেবা করতে এসেছি। তাদের ইস্যুবিহীন এ আন্দোলনকে আমরা কাজের মাধ্যমে জবাব দেবো।’’

ফেনীর পরশুরাম রেলস্টেশনটি অনেকদিন ধরে অকেজো হয়ে আছে। এটির সংস্কার করে এই স্টেশনকে আবারো চালু করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এই স্টেশনটির জন্য ৮৯ কোটি টাকা বরাদ্দ রেখে প্রস্তাব চাওয়া হয়েছে। একনেকে অনুমোদন হলে এর কাজ শুরু হবে।

তিনি বলেন, এই সরকারের আমলে যদি কাজ শুরু নাও করা যায়, তবে প্রাথমিক সকল পর্ব শেষ করে যাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ