1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বেবি বাম্প প্রকাশ, মা হচ্ছেন সোনম কাপুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৬৭ Time View

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। মা হতে যাচ্ছেন তিনি। আজ সোমবার (২১ মার্চ) ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে এ খবর জানান সোনম নিজে।

ছবিতে দেখা যায়, সোফায় বসে আছেন সোনমের স্বামী আনন্দ আহুজা। তার কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম। নিজের হাত রেখেছেন বেবি বাম্পের ওপর।

ক্যাপশনে লিখেছেন, ‘চারটি হাত, সেরাটা দিয়ে তোমাকে বড় করবে। দুটি হৃদয়, যা তোমার প্রতিটি পদক্ষেপে এক হবে। একটি পরিবার, যারা তোমাকে ভালোবেসে পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতে পারছি না।’

কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন সোনম কাপুর- এ প্রশ্ন অনেকের। হ্যাশ ট্যাগে এ অভিনেত্রী লিখেন, ‘আমার প্রতিটি দিন অসাধারণ কাটছে। এই শরতে আসছে সে।’

সোশ্যাল মিডিয়ায় এ খবর প্রকাশের পর ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকা সোনমকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম। বর্তমানে লন্ডনের নটিং হিল বাংলোতেই রয়েছেন তারা। সেখান থেকে প্রায়ই ইনস্টায় ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ