1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

মিসওয়ার্ল্ড হলেন পোল্যান্ডের ক্যারোলিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৭৪ Time View

‘মিসওয়ার্ল্ড ২০২১’ নির্বাচিত হয়েছেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে তার নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতাটির ৭০তম আসরে সেরার মুকুট মাথায় পরলেন পোল্যান্ডের এই সুন্দরী। বিশ্বের নানা দেশের সুন্দরীদের নিয়ে প্রতিযোগিতা ‘মিসওয়ার্ল্ড ২০২১’।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ।

মিসওয়ার্ল্ডের তথ্য অনুসারে, বর্তমানে ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। তার ইচ্ছে আছে পিএইচডি করার। সাথে মডেল হিসেবেও কাজ করেন। সঙ্গে মোটিভেশনাল স্পিকার ভূমিকায় যুক্ত থাকার ইচ্ছে তার। সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে ভালোবাসেন ক্যারোলিনা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন জানায়, ক্যারোলিনা ভালোবাসেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, সে রকম কিছু কাজের সাথে যুক্তও আছেন তিনি। তার বিউটি উইথ আ পারপাস প্রোজের মাধ্যমে বাস্তুহারাদের সাহায্য করা হয়। এ সমস্যা নিয়ে জনগনের মধ্যে সচেতনাতা বাড়ানোর চেষ্টা করা হয়। প্রতি রবিবার এই প্রজেক্টের মাধ্যমে গরম খাবার, খাবার পানি, কাপড়, মাস্ক, জামাকাপড়, আইনি পরামর্শ, চিকিৎসাজনিত সাহায্য পৌঁছে দেওয়া হয় পোল্যান্ডের লডজ শহরের ৩০০ মানুষের কাছে।

গত বছরের ডিসেম্বরে চলা মিস ওয়ার্ল্ড ২০২১ আয়োজনটি কোভিডের কারণে স্থগিত করা হয়েছিল। যার গ্রান্ড ফিনালে ও ঘোষণাটা গতকাল (১৬ মার্চ) এসেছে। অনুষ্ঠানে স্মরণ করা হয় ইউক্রেনকে। রাশিয়ার আগ্রাসন বন্ধ করে দেশটির শান্তি কামনাও করা হয় এতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ