1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ

থাইল্যান্ডের ফুকেটে নাইটক্লাবে আগুন, ৪ জন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ আগস্ট, ২০১২
  • ১৪৭ Time View

থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন স্পট ফুকেটের একটি নাইটক্লাবে আগুন লেগে চারজন নিহত হয়েছে। এছাড়াও আরও ডজনখানেক ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়েছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

টাইগার ডিসকো নামের ওই নাইটক্লাবে শুক্রবার ভোরে আগুন লাগে। কর্তৃপক্ষ জানিয়েছে বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনের সূত্রপাত ঘটে।

দুর্ঘটনায় হতাহতদের জাতীয়তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ, তবে ধারণা করা হচ্ছে আহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশী নাগরিক আছেন।

উল্লেখ্য থাইল্যান্ডের নাইটক্লাব, বার ও ডিসকো ক্লাবগুলোর নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। গত ২০০৯ সালেও ব্যাংককের একটি নাইট ক্লাবে আগুন লেগে ৬০ জনের প্রাণহানি ঘটে।

থাইল্যান্ডের পাতাঙ সমুদ্র সৈকতের নিকটবর্তী ফুকেট শহর থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনস্থল। প্রতিবছরই এখানে সারা বিশ্ব থেকে পর্যটকদের আগমন ঘটে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ