1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

পোশাক শিল্প প্রতিকূল অবস্থার মধ্যে আছে : বিজিএমইএ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ আগস্ট, ২০১২
  • ১০৩ Time View

দেশের পোশাক শিল্প প্রতিকূল অবস্থার মধ্যে আছে বলে মনে করেন বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম।

বৃহস্পতিবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাকক্ষে ‘ঈদ পূর্ব পোশাক শিল্প খাতের পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রতিকূল অবস্থার কারণ হিসেবে তিনি বলেন, “ইউরোপ ও আমেরিকায় দ্বিতীয় দফা মন্দার কারণে বিশ্ববাজারে তৈরি পোশাকের চাহিদা কমে গেছে। ভিয়েতনাম, কম্বোডিয়াসহ অন্যান্য প্রতিযোগী দেশের সঙ্গে প্রতিনিয়ত তীব্র পতিযোগিতার মধ্যে পড়তে হচ্ছে। রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখার জন্য ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া, চীন, জাপান, ভারত প্রভৃতি বিকল্প নতুন বাজারে অনুপ্রবেশ করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “স্থানীয় পর্যায়ে দুর্বল অবকাঠামো, অপর্যাপ্ত গ্যাস সরবরাহ, বিদ্যুৎ ও জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, উচ্চ সুদের হার, উৎসে কর প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি প্রভৃতি কারণে ব্যবসা পরিচালনা ব্যয় বৃদ্ধি পাওয়ায় পোশাক শিল্প চাপের মধ্যে রয়েছে। গত অর্থ বছরের প্রথম ১০ মাসে শুধু পোশাক খাতে প্রায় ২৫ শতাংশ কম ক্যাপিটাল মেশিনারি আমদানি হয়েছে।”

পোষাক শিল্পের শ্রমিক অস্থিরতা দূর করার জন্য বিজিএমইএর বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তিন বলেন, “ঢাকায় গার্মেন্টস অধ্যুষিত এলাকাগুলোকে ৯টি ভাগে ভাগ করে বিজিএমইএ’র পরিচালক, পোশাক শিল্প মালিক এবং বিজিএমইএ কর্মকর্তাদের সমন্বয়ে ৯টি আঞ্চলিক কমিটি ও ১৫টি মনিটরিং কমিটি গঠন করেছি। এছাড়া যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিএমইএ অফিস, বিকেএমইএ অফিস ও শ্রম অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ