1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

৭ মার্চের ভাষণ ছিল বাঙালির স্বাধীনতার ডাক: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৪ Time View

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির জীবনে স্মরণীয় দিন। ওই দিনের ভাষণ ছিল বাঙালির স্বাধীনতার ডাক।

সোমবার (৭ মার্চ) ‘ঐতিহাসিক ৭ মার্চ’ পালন উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবনদর্শনের অন্যতম দিক ছিল মানুষের জন্য ভালোবাসা। বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য তিনি আজীবন ত্যাগস্বীকার করে গেছেন। জীবনের মূল্যবান সময়ে কারাবরণ করেছেন।

৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে উল্লেখ করে মন্ত্রী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ চর্চার মাধ্যমে দেশপ্রেমিক হিসেব গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ