1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

চেলসি বিক্রি করে দিচ্ছেন আব্রাহামোভিচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৫৭ Time View

ইউরোপে একদিকে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যার প্রভাব পড়ছে সারা বিশ্বে। রাশিয়ানদের বিরুদ্ধে জনমনে যে ক্ষোভ বাসা বেঁধেছে, তা ছড়িয়ে পড়ছে নানা জায়গায়। এর উল্লেখযোগ্য উদাহরণ হতে পারে ক্লাব চেলসি। দলটি ইংলিশ হলেও মালিক রোমান আব্রাহামোভিচ রুশ হওয়ায় খুব কঠিন অবস্থায় পড়ে গেছে লন্ডনের ক্লাবটি। একরকম বাধ্য হয়েই প্রিয় ক্লাবটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আব্রামোভিচ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন বিষয়টি। সেখানে তিনি বলেন, ‘আমি আগেই জানিয়েছিলাম, ক্লাবের স্বার্থ সামনে রেখেই সব সিদ্ধান্ত নিয়েছি। সে কারণেই বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমি ক্লাবটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস, এটাই এখন ক্লাবের জন্য, ভক্তদের জন্য, এখানকার কর্মকর্তা-কর্মচারীদের জন্য, ক্লাবের পৃষ্ঠপোষক ও অংশীদারদের জন্য কল্যাণ বয়ে আনবে।’

গুঞ্জন ছিল, তার দেশ রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর যুক্তরাজ্য সরকার তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে ইংল্যান্ডের মাটিতে। এখানেই শেষ নয়, সে দেশে তার সব ধরনের সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে। সেটা হয়ে গেলে তার চেলসিও আওতায় পড়ত সেই ‘সম্পদের’। যার ফলে ক্লাব বিক্রি করার সব পথ রূদ্ধ হয়ে যেত। সে কারণে তার আগেই ক্লাব বিক্রির ঘোষণাটা দিলেন আব্রামোভিচ।

কারণটাও জানালেন তিনি। বললেন, ‘এই ক্লাবটা কখনো আমার জন্য ব্যবসার জায়গা ছিল না, এটা সবসময়ই আমার জন্য খেলাটার প্রতি ও ক্লাবের প্রতি আবেগের একটা জায়গা ছিল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ