1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

ভূমি অধিগ্রহণের আগে জমির ছবি সংগ্রহের নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৫৫ Time View

সরকারি কাজে জমি অধিগ্রহণের আগে ছবি সংগ্রহ করে রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভূমি মালিকদের টাকা দ্রুত পরিশোধের নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বুধবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি বৈঠকে চলতি অর্থবছরের জন্য ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার সংশোধিত এডিপির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। ১ হাজার ৭৫৪ প্রকল্পে এ অর্থ ব্যয় হবে।

উন্নয়ন বাজেট অনুমোদন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নয়ন বাজেট চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। এটাই চূড়ান্ত উন্নয়ন বাজেট। এর আগে আমরা শঙ্কায় ছিলাম। সব কিছু ছাপিয়ে শঙ্কা কাটিয়ে অনুমোদন দেয়া হয়েছে।

পরে ব্রিফিংয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রভাব পড়বে না বলে জানা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে প্রভাব নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ