1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

এ দেশে বিএনপি-জামায়াতকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

মঙ্গলবার (০১ মার্চ) বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছেন। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। তাই তৃণমূল নেতাদেরকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। বঙ্গবন্ধুর আদর্শে দেশ এগিয়ে চলছে।

দীপু মনি বলেন, আওয়ামী লীগের নতুন কমিটিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের কোনো জায়গা হবে না। দলের দুঃসময়ে যারা মামলা-হামলা ও জুলুমের শিকার হয়েছেন, তারাই আমাদের সম্পদ। তাদেরকে কমিটিতে মূল্যায়ন করতে হবে।

নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাণেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ভজন সরকারের পরিচালনায় সম্মেলন পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, সদস্য মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু উকিল, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুল হক রতন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।

এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. দীপু মনি নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান খান এবং পৌর আওয়ামী লীগের সভাপতি পদে অর্পিতা খানম সুমী ও সাধারণ সম্পাদক পদে টিটু দত্ত রায়ের নাম ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ