1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

সফল না হওয়া পর্যন্ত অলসতা, বিলাসিতা ছাড়তে হবে: ডা. প্রাণ গোপাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, সফল না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। অলসতা, বিলাসিতা ছাড়তে হবে। সততা, একাগ্রতা, নিরহংকার গুণকে অর্জন করতে হবে।

মঙ্গলবার (১ মার্চ) বিএসএমএমইউয়ের এ ব্লকের অডিটোরিয়ামে আয়োজিত মার্চ-২০২২ সেশনে ভর্তি করা রেসিডেন্সি প্রোগ্রামের শিক্ষার্থীদের ইনডাকশন প্রোগ্রামে (অভিষেক) দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. প্রাণ গোপাল বলেন, একজন ভালো চিকিৎসক হতে হলে সার্বক্ষণিক পড়াশোনার মধ্যেই থাকতে হবে। পাশাপাশি গবেষণাকে গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে রোগীদের সঙ্গে সবসময়ই সুন্দর ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানে নবাগত রেসিডেন্ট শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এ সময় তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের উল্লেখযোগ্য অর্জন ও উন্নয়নসমূহ তুলে ধরেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো কিছুতে ভালো করতে হলে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। সফল হওয়ার জন্য শুরুতেই সঠিক পরিকল্পনা থাকতে হবে। জীবনে সততা, নৈতিকতাকে ধারণ করে ডিসিপ্লিন মেনে চলতে হবে, তবেই সফলতা আসবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন বলেন, অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীই মেডিকেল সাইন্টিস্ট। জ্ঞান বৃদ্ধি, দক্ষতা অর্জন ও উৎকর্ষ সাধনে রেসিডেন্সি প্রোগ্রামের বিকল্প নেই।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ বলেন, মেডিকেল শিক্ষার শেষ নেই। মানবিক মূল্যবোধকে ধারণ করে সৎ ও সুন্দর জীবনযাপনের মাধ্যমে লক্ষ্য পূরণ করতে হবে।

বিএসএমএমইউয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণাকে স্মরণে রেখেই এগিয়ে যেতে হবে। জনগণের জন্য কল্যাণকর গবেষণায় মনোযোগী হতে হবে। রোগীদের নিজ পরিবারের সদস্যের মতো সেবা দানের সঙ্গে সঙ্গে চৌকস বিশেষজ্ঞ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সারা দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষদের বিদেশি ছাত্রছাত্রীসহ মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, কোর্স ডাইরেক্টর, বিএসএমএমইউয়ের অধিভুক্ত কলেজের প্রধান অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

এ সময় নিজ নিজ অনুষদের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. এএইচএম তোহিদুল আলম, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহীন আকতার, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান। এছাড়াও অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ, নবাগত রেসিডেন্টগণ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ