1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

‘লাভ হস্টেল’-এ ববির প্রশংসায় সালমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৬৯ Time View

ওটিটিতে ডেবিউ অভিনেতা ববি দেওলের। সৌজন্যে ‘লাভ হস্টেল’ সিনেমা। জিফাইভে মুক্তি পেয়েছে এই ক্রাইম থ্রিলার। সেখানে বিজয় সিং ডাগার নামে এক চরিত্রে দেখা মিলেছে অভিনেতার। সিনেমায় দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত মাসে এবং সানিয়া মালহোত্রা। এই ছবিতে ববির অভিনয়ের প্রশংসা করলেন অভিনেতা সালমান খান।

ইনস্টাগ্রামে নতুন একটি পোস্টে পুরনো বন্ধু তথা সহ অভিনেতা ববি দেওলের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি। জানিয়েছেন অনেক শুভেচ্ছাও। ‘লাভ হস্টেল’ সিনেমা থেকে ববি দেওলের চরিত্রের একটি ছবি শেয়ার করে সালমান লিখেছেন, ‘লাভ হস্টেলে ববির পারফম্যান্স নিয়ে ভালো কথা শুনেছি। সব সময় শুভেচ্ছা এবং আশা করি তুমি আরও ভালো এবং আরও ভালো করতে থাকবে’।

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘রেস থ্রি’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। গুরুত্বপূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা মিলেছিল ববি দেওলের। এই চরিত্রে অভিনয়ই ববি দেওলের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সেই সমস্ত কৃতিত্বই সহ অভিনেতা সালমানকে উৎসর্গ করেন ববি। একাধিক সাক্ষাৎকারে সেই নিয়ে মন্তব্যও করেছেন তিনি।

ববির পরবর্তী সিনেমা ‘বচ্চন পাণ্ডে’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার এবং কৃতী শ্যানন। তাঁকে ‘আপনে ২’ সিনেমাতেও দেখা যাবে। চলতি বছর নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ