1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

জুলাইয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ৪.২৬ শতাংশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ আগস্ট, ২০১২
  • ১৫৩ Time View

নতুন অর্থবছরের শুরুর মাসে রপ্তানি আয়ে ৪ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৮৩ শতাংশ বেশি।

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত তথ্যে দেখা যায়, জুলাই মাসে ২৩৪ কোটি ৯০ লাখ ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ২৪৩ কোটি ৯০ লাখ ডলার আয় করেছে।

গত বছরের জুলাই মাসে রপ্তানি থেকে আয় হয়েছিল ২৩৩ কোটি ৯৫ লাখ ডলার।

চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার ৮০০ কোটি (২৮ বিলিয়ন) ডলার।

গতবছরের তুলনায় নতুন অর্থবছরের জুলাই মাসে দেশের রপ্তানি আয়ের সিংহভাগের উৎস তৈরি পোশাক খাত। এর মধ্যে নিট পোশাক রপ্তানিতে আয় সামান্য কমলেও ওভেন পোশাকের রপ্তানি আয় বেড়েছে।

নিট পোশাকের রপ্তানি আয় কমে শূন্য দশমিক ৬৮ শতাংশ প্রায় ১ হাজার এক মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর ওভেন পোশাক রপ্তানি আয় ১১ দশমিক ৯২ শতাংশ বেড়ে প্রায় ৯৯৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

জুলাই মাসে হিমায়িত মাছ রপ্তানি কমেছে ১৬ দশমিক ৬০ শতাংশ। কৃষি পণ্য রপ্তানি বেড়েছে ৪৯ দশমিক ৫৬ শতাংশ।

পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে ২ দশমিক ৫২ শতাংশ।

গত অর্থবছরে (২০১১-১২) রপ্তানি আয়ের পরিমাণ ছিল দুই হাজার ৪২৮ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ২৯ বিলিয়ন) ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ