1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

‘গঙ্গুবাই’ হয়ে উঠতে আমার ভরসা ছিলেন মীনা কুমারী: আলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭০ Time View

ঝলমলে, চনমনে আলিয়া ভট্ট নন। তিনি এখন ‘গঙ্গুবাই’। মুম্বইয়ের যৌনপল্লি কামাথিপুরার দাপুটে কর্মী। নতুন ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র যে চরিত্রের জন্য নাকি আমূল বদলে গিয়েছেন আলিয়া নিজেই। সৌজন্যে মীনা কুমারী!

বেশ কয়েক দশকে বলিউডের রাজপাট ছিল যাঁর হাতে, সেই ‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীই এখন আলিয়ার পাখির চোখ। পরিচালক সঞ্জয় লীলা ভন্সালির নির্দেশ, কালজয়ী নায়িকার ঢঙেই অতীতের নায়িকাদের চলন-বলন, আভিজাত্য তুলে আনতে হবে নিজের অভিনয়ে। অক্ষরে অক্ষরে সেটাই মেনেছেন আলিয়া।

মীনা কুমারীর ছবি তাই মন দিয়ে দেখেছেন আলিয়া। তাঁর কথায়, “যে ভাবে পর্দায় মীনা কুমারী ফুটিয়ে তুলতেন নানা অভিব্যক্তি, যে ভাবে গান গাইতেন, যে ভাবে তাঁর দু’চোখ ভরা থাকত দুঃখে, তবু মুখের ভাষায় ফুটে উঠত মানসিক জোর— সবটাই আমায় শিখে নিতে বলেছিলেন সঞ্জয় স্যর। আমিও সেটাই করেছি।”

শুধু মীনা কুমারী নন, যৌনপল্লির কর্ত্রীর চরিত্র জীবন্ত করে তুলতে শাবানা আজমির দ্বারস্থ হয়েছেন আলিয়া। যৌনপল্লির কাহিনিতে শাবানা-র ‘মান্ডি’ ছবিটিও দেখেছেন ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র নায়িকা। সেই ছবিতে শাবানা ছাড়াও ছিলেন আলিয়ার মা সোনি রাজদান। দেখেছেন পরিচালক সঞ্জয়ের আগের সবক’টি ছবিও। সেই অধ্যবসায় বিফলে যায়নি। ভন্সালী ও বাকি গোটা ইউনিট বলছে, এ ছবিতে নাকি তাক লাগিয়ে দেওয়ার মতো অভিনয় করেছেন আলিয়া!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ