1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

জিডিপি প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ Time View

২০২০-২১ অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪ শতাংশ হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে চূড়ান্ত মোট দেশজ উৎপাদন ৪১৬ বিলিয়ন ডলার। জিডিপি প্রবৃদ্ধির হার হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। আর মাথাপিছু আয় ২৫৫৪ ডলার থেকে বেড়ে হয়েছে ২৫৯১ ডলার।

এম এ মান্নান বলেন, গত অর্থবছরের চূড়ান্ত হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ, যা প্রাথমিক হিসেবে ছিল ৫ দশমিক ৪৩ শতাংশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ১৭ শতাংশ, যা প্রাথমিক হিসেবে ছিল ২ দশমিক ৯৪ শতাংশ। ম্যানুফ্যাকচারিং খাতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ। বছর শেষে বিদ্যুৎ খাতে ১১ দশমিক ৬৫ শতাংশ এবং নির্মাণ খাতে ৮ দশমিক ০৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। সার্বিকভাবে শিল্প খাতে ১০ দশমিক ২৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা প্রাথমিক হিসেবে ছিল ৫ দশমিক ৯৯ শতাংশ।

অন্যদিকে, সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৭৩ শতাংশ, যা প্রাথমিক হিসেবে ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। এই খাতের মধ্যে পাইকারি ও খুচরা ব্যবসা খাতে ৭ দশমিক ৬৪ শতাংশ, যানবাহন খাতে ৪ দশমিক ০৪ শতাংশ, ব্যাংক ও বিমা খাতে ৫ দশমিক ৮২ শতাংশ, শিক্ষা খাতে ৫ দশমিক ৮১ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ১০ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ