1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

আলিয়া-শাহরুখের নতুন ছবি ৮০ কোটি রুপিতে বিক্রি!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৬ Time View

অভিনেত্রী আলিয়া ভাট হয়েছেন প্রযোজক। ছবির নাম ‘ডার্লিংস’। সহ-প্রযোজনায় শাহরুখ খানের ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। সেই ছবি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে।

আনন্দবাজার পত্রিকার খবর- ৮০ কোটি রুপিতে ‘ডার্লিংস’-এর স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। ডার্ক কমেডি ঘরানার এই ছবিটি বড় পর্দার চেয়ে ওটিটির দর্শকদের পছন্দসই হবে বেশি। এমনটাই মনে করছেন নির্মাতারা।

এরই মধ্যে শ্যুটিং শেষ। যশমিত রিনের পরিচালনায় এক মা-মেয়ের সম্পর্কের গল্প উঠে আসবে ছবিতে। নিজের প্রযোজনায় প্রথম ছবিতে সেই মেয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। তার মায়ের ভূমিকায় থাকছেন শেফালি শাহ। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় বর্মা।

আপাতত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির প্রচারে ব্যস্ত আলিয়া। তার ঝুলিতে পরপর রয়েছে ‘আরআরআর’, ‘তখত’, ‘রকি অউর রানি কী প্রেমকহানি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ