1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

এবার চাকরি খোয়ালেন ইংল্যান্ড কোচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৯ Time View

অ্যাশেজ ব্যর্থতার পর এবার চাকরি হারালেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ ক্রিস সিলভারউড। এর আগে বুধবার বরখাস্ত হন দলের ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে জাইলস।

অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে চতুর্থ টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়ালেও ৪-০ ব্যবধানে হারে ইংল্যান্ড। এই হারের পর কোচ সিলভারউডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হল।

সিলভারউডের অধীনে শেষ ১২ মাস দল ছিল বেশ বাজে ফর্মে। হেড কোচ থাকা অবস্থায় শেষ ১০ টেস্টের মধ্যে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছিল ইংল্যান্ড। ৭ টিতে হারের পাশাপাশি মাত্র দুটি টেস্টে ড্র করতে পেরেছিলেন জো রুটরা।

সিলভারউডকে বরখাস্তের পর অন্তর্র্বতীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যান্ড্রু স্ট্রাউসকে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলকে সামলাবেন তিনি।

বরখাস্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সিলভারউড বলেন, ‘ইংল্যান্ডের প্রধান কোচ হওয়াটা খুবই সম্মানের বিষয়। আমাদের খেলোয়াড় ও স্টাফদের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আমার দায়িত্ব থাকাকালীন সময়ে তারা যে কঠোর পরিশ্রম করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে, তার জন্য আমি তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি তাদের সকলকে এগিয়ে যাওয়ার শুভ কামনা জানাই।

‘আমি দলের সঙ্গে আমার সময়টা বেশ উপভোগ করেছি। দারুণ কিছু স্মৃতি নিয়ে চলে যাচ্ছি। আমি এখন আমার পরিবারের সাথে বাড়িতে কিছু ভালো সময় কাটাতে এবং পরবর্তী অধ্যায়কে বরণ করার অপেক্ষায় আছি। ’

২০১৯ সালে ইংল্যান্ড ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর ট্রেভর বেলিস হেড কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে যান। সে সময় সহকারী কোচ সিলভারউডকে দেয়া হয়েছিল হেড কোচের দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ