1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী

৩ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ আগস্ট, ২০১২
  • ১০৮ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ ২০১১-২০১২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ সেপ্টেম্বর। এ পর্যন্ত ফান্ডের মোট মুনাফা হয়েছে ৬৬ লাখ ৭০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ০ দশমিক ৪৭ টাকা।

অন্যদিকে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ ২০১১-২০১২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর। এ পর্যন্ত ফান্ডের মোট মুনাফা হয়েছে ১ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ০ দশমিক ৬১ টাকা।

এছাড়া ইস্টার্ন ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ ২০১১-২০১২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর। এ পর্যন্ত ফান্ডের মোট মুনাফা হয়েছে ৯৮ লাখ ৭০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ০ দশমিক ৯৯ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ