1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

আফগানিস্তান সিরিজের সব খেলা চট্টগ্রামে!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬০ Time View

সম্ভাব্য ভেন্যু থেকে সিলেটের নাম বাদ পড়েছে আগেই। জাগো নিউজের পাঠকরা সপ্তাহখানেক আগেই জেনে গেছেন যে, আসন্ন আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে বন্দরনগরী চট্টগ্রাম ও রাজধানী ঢাকায়। তবে হঠাৎ এ দুই ভেন্যুর একটি বাতিলের সম্ভাবনা দেখা দিয়েছে।

একদম ভেতরের খবর, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বদলে আফগানিস্তান সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়োজনের চিন্তা চলছে। বোর্ডের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে এ খবর।

সূত্র অনুযায়ী, ঢাকায় যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল, তা বাতিল করে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও চট্টগ্রামে আয়োজনের চিন্তাভাবনা চলছে।

বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন, সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আগামী ২-৩ দিনের ভেতরেই বিষয়টি স্থির হবে। তবে এ মুহূর্তে দুই ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি।

চট্টগ্রামের পাশাপাশি ঢাকায় খেলা চালানোর চিন্তা থেকে এখনই সরে দাড়ায়নি বিসিবি। তবে চিন্তা আছে। দুই ভেন্যুর বদলে চট্টগ্রামে খেলা চালানোর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

শেষ পর্যন্ত বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পুরোটাই চট্টগ্রামে হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ