1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

ফের তেলেগু ছবিতে আলিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৭৪ Time View

এসএস রাজামৌলির ‘আরআরআর’-এর পরে আরও একটি তেলেগু ছবিতে চুক্তিবদ্ধ হলেন আলিয়া ভাট। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে এনটিআর জুনিয়রকে।

ছবির নাম এখনো নির্ধারণ করা হয়নি। শুটিং শুরু হবে ফেব্রুয়ারি থেকে। ছবিটি পরিচালনা করবেন কোরাতালা শিবা। এ নির্মাতা ২০১৬ সালে এনটিআর জুনিয়রকে নিয়ে ব্লকবাস্টার ছবি ‘জনতা গ্যারেজ’ নির্মাণ করেছিলেন। এনটিআর জুনিয়রের সঙ্গে এটি হতে যাচ্ছে নির্মাতার দ্বিতীয় কাজ।

ছবির এক সূত্র বলেছেন, ‘আরআরআর-এর শুটিং করতে গিয়ে এনটিআর জুনিয়রের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে আলিয়া ভাটের। অভিনেতাই আলিয়াকে এই ছবিটি করার জন্য অনুরোধ করেছেন।’

মুক্তির অপেক্ষায় থাকা ‘আরআরআর’-এর কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে। রামচরণের বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন আলিয়া ভাট। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণ-কে। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আরআরআর’। কিন্তু ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে স্থগিত হয়ে যায় ছবিটির মুক্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ