1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

অশ্লীলতার মামলায় খালাস পেলেন শিল্পা শেঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৬৫ Time View

স্বামী রাজ কুন্দ্রার পর্নোকাণ্ড নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। এই দুঃসময়ের মধ্যে তার জন্য এলো ছোট্ট এক সুখবর। অশ্লীল আচরণের দায়ে ২০০৭ সালে করা এক মামলায় খালাস পেয়েছেন তিনি।

১৫ বছর আগে এইডসের বিরুদ্ধে সচেতনতা গড়তে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিল্পা। সেখানে হলিউড অভিনেতা রিচার্ড গেয়ার সবার সামনে তার গালে চুমু খান।

এরপরই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলে বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। শিল্পা ও রিচার্ডের বিরুদ্ধে ‘অশ্লীল আচরণের’ অভিযোগ এনে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তবে রিচার্ডের বিরুদ্ধে অভিযোগের শিগগিরই ফয়সালা হলেও, ভারতের ধীরগতির আইনি ব্যবস্থার কারণে শিল্পার সেই পরোয়ানা এতদিন ঝুলেই ছিল।

অবশেষে গত সপ্তাহে মুম্বাইয়ের আদালতে এই মামলার সুরাহা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক কোর্ট অর্ডারে বলা হয়েছে, শিল্পার বিরুদ্ধে আনা অভিযোগ ছিল ভিত্তিহীন। তিনি অনিচ্ছাকৃতভাবে রিচার্ডের কাছে আপত্তিকর আচরণের শিকার হয়েছিলেন।

শিল্পার আইনজীবী বলেন, ‘রিচার্ড চুমু খেলে শিল্পা কোন আপত্তি করেননি, এই ছিল পুরো মামলার ভিত্তি। তবে এটি তো কোনো অপরাধ নয়!’

ঘটনার পর রিচার্ডকে সমর্থন করে ভারতীয়দের মানসিকতার সমালোচনা করেছিলেন শিল্পা। রিচার্ডও নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন সবার কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ