1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রথম ঘণ্টায় ৩৫০ কোটি টাকার লেনদেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৫৯ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় মূল্যসূচকের বেশ অস্থিরতা দেখা গেছে। প্রথম ঘণ্টার লেনদেন শেষে দুই বাজারে মূল্যসূচকের দুই চিত্র বিরাজ করছে। আর লেনদেনে রয়েছে কিছুটা ধীরগতি।

প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়েছে। আর লেনদেন হয়েছে ৩৫০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক ঊর্ধ্বমুখী থাকলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে যায়। আর ১০ মিনিটের মাথায় সূচকটি বাড়ে ৩০ পয়েন্ট।

তবে এরপরেই নিচের দিকে নামতে থাকে সূচক। সকাল ১০টা ৪৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট কমে যায়। অবশ্য অল্প সময়ের মধ্যে আবার ঊর্ধ্বমুখী হয় সূচক। প্রথম ঘণ্টার লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় এক পয়েন্ট বাড়ে।

অবশ্য এরপর আবার সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ১৮ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ১১ পয়েন্টে কমে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক কমেছে দশমিক ২০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ৫৫ পয়েন্ট বেড়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৮২টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪২৩ কোটি ৪৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৭৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ৯৫টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ