1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যাশন ও লাইফস্টাইল খাতে নতুন সম্ভাবনা, কৌশলগত অংশীদারত্বে হাল ফ্যাশন ও এনেক্স ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০ টিম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিমান চলাচলে নতুন সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা চ্যালেঞ্জ: বিমান বাহিনী প্রধান আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে ডিঙিয়ে যেভাবে মিয়ানমারে যায় ইরানের জেট ফুয়েল ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী দোহায় বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরল ইনভেস্ট বাংলাদেশ ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ সোনালী‌তে শওকত পুনর্বহাল, জনতা-অগ্রণী ও বেসিকে নতুন এমডি নিয়োগ নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

১৫ আগস্ট নিয়ে খালেদা জিয়া বাড়াবাড়ি করছেন: অ্যাড. কামরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২
  • ১৬৫ Time View

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, “১৫ আগস্ট জাতির জন্য চরম শোকের একটি দিন। এ দিন নিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বাড়াবাড়ি করছেন। তিনি জাতির জনকসহ দেশবাসীকে নিয়ে ব্যঙ্গ করে যাচ্ছেন।”

মঙ্গলবার বিকালে রাজধানীর অফিসার্স ক্লাবে কচুয়া উপজেলা সমিতি, ঢাকা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।

অ্যাড. কামরুল বলেন, “সারা দেশের মানুষ যখন ১৫ আগস্ট নিয়ে শোকে ব্যথাতুর, খালেদা জিয়া তখন মহা উল্লাসের সঙ্গে নিজের জন্মদিন পালন করে যাচ্ছেন। তার এমন আচরণে দেশবাসী ক্ষুদ্ধ। এটা তার প্রকৃত জন্মদিন নয়, এটা রাজনৈতিক জন্মদিন। জাতি এ ধরনের আচরণের জবাব দিবে।”

তিনি আরো বলেন, “বিশ্ব যেখানে জাতির জনকের জন্য সম্মান দিতে কুণ্ঠাবোধ করে না, তখন খালেদা জিয়া জামায়াতের সমর্থন নিয়ে জাতির জনকের জন্মদিন নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করে যাচ্ছেন। এ আচরণের নেপথ্যে জামায়াত ইন্ধন দিয়ে যাচ্ছে। এগুলো করার মাধ্যমে তারা মূলত স্বাধীনতা বিরোধী শক্তিদের উস্কে দিচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর এটাও একটা পাঁয়তারা।”

অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কচুয়া উপজেলার সমিতির সভাপতি ড. মহিউদ্দিন খান আলমগীর বলেন, “রমজান মাস উপলক্ষে অন্তত সবাইকে সংযমী হওয়া উচিত। আত্মসংবেদনশীল না হতে পারলে উন্নয়ন করা সম্ভব নয়।”

অনুষ্ঠানে বক্তব্য দেন যোগাযোগ মন্ত্রণালয়ের উপ সচিব মিজানুর রহমান, কচুয়া উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ