1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

জাজের ব্যানারে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আরিয়ানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৮ Time View

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেশকিছু ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমা মুক্তি পেয়েছে। জাজের হাত ধরে রূপালি জগতে নাম লিখিয়েছেন- বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, রোশান, বিপাশা কবির, জলি, ফারিন, পূজাসহ আরো অনেকে। এবার প্রতিষ্ঠানটির মাধ্যমে নতুন নায়িকা আরিয়ানা আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

আরিয়ানা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন। আরিয়ানার বিশেষ গুণের একটি হচ্ছে, নাচে তিনি দারুণ পারদর্শী।

জাজের ‘মোনা’ চলচ্চিত্রের মাধ্যমে আরিয়ানার অভিষেক হতে যাচ্ছে। জাজের মতে, আরিয়ানা যদি নিয়মিত নিজেকে মেইনটেইন করে, বাংলা চলচ্চিত্রে ভালো অবস্থান তৈরি করবে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন অসাধারণ শিল্পী পাবে।

এ ব্যাপারে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, আমরা কি ‘জিরো ফিগার’ বা ‘সুন্দর ফিগার’- এর জন্য সবসময় বলিউডের কারিনা, দীপিকা বা শিল্পা শেঠীদের দেখে যাবো? ঢালিউডে কি কেউ আসবে না? অনেকে এখনো বলে, বাংলাদেশের দর্শক ‘জিরো ফিগার’ পছন্দ করে না। কিন্তু, জাজ তা বিশ্বাস করে না। পুরনো দর্শকের কথা জানি না, বর্তমানে দর্শক অনেক বেশি আধুনিক এবং রুচিসম্মত। এই সময়ের দর্শক যুগের সঙ্গে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলে। সে কথা মাথায় রেখে, জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই সুন্দরী এবং স্লিম ফিগার নায়িকদের পর্দায় হাজির করার চেষ্টা করেছে। জাজের সঙ্গে নিয়মিত কাজ করা নায়িকা বা শিল্পীদের নিয়মিত জিম, ফাইট ও অভিনয় প্রশিক্ষণে অংশ নিতে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ