1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

সিনক্রোনাইজড সাঁতারের স্বর্ণ রাশিয়ার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২
  • ১৩২ Time View

সিনক্রোনাইজড সাঁতারের দ্বৈত ইভেন্টে আধিপত্য ধরে রেখেছে রাশিয়া। লন্ডন অলিম্পিকে এই ইভেন্টের স্বর্ণ জয়ের মাধ্যমে প্রতিযোগিতার চারটি আসরে টানা পদক জিতেছে তারা। স্পেনের ওনা কার্বোনেয়া ও আন্দ্রেয়া ফুয়েন্তেস জুটিকে হারিয়ে স্বর্ণ জেতেন রাশিয়ার নাতালিয়া আইশচেঙ্কো ও সভেৎলানা রোমাশিনা জুটি।

অ্যাকুয়াটিক সেন্টারে রোববার টেকনিক্যাল রুটিনে প্রথম অবস্থানে ছিলো রাশিয়া। নাতালিয়া আইশচেঙ্কো ও সভেৎলানা রোমশিনার পয়েন্ট ছিলো ৯৮.৯০০। দুই দিন পর ফাইনালে নেমেও ছন্দপতন ঘটেনি রাশিয়ান জুটির। ফ্রি রুটিনে সব মিলে ১৯৭.১০০ পয়েন্ট করে টানা চারবার ইভেন্টের স্বর্ণ পদক নিশ্চিত করেন তারা।

১৯২.৯০০ পয়েন্ট করে রৌপ্য জিতেছে স্পেনের ওনা কার্বোনেয়া ও আন্দ্রেয়া ফুয়েন্তেস জুটি। ব্রোঞ্জ পদক পেয়েছে চীনের হুং জুয়েচেন ও লিউ উ জুটি। যদিও রাশিয়ার চেয়ে ০.০৩০ পয়েন্ট কম নিয়ে ফাইনালে উঠেছিলো তারা। তবে ১৯৭৭ সালের হরর ফিল্ম ‘সাসপিরিয়া ও টিম বার্টন পরিচালিত ‘স্লিপি হলো’র ছবি থেকে নির্বাচিত সঙ্গীতের মূর্ছনায় ফ্রি রুটিনে অসাধারণ পারফরমেন্স করে স্পেন ও চীনকে পেছনে ফেলে পদক জিতে নেয় রাশিয়া।

১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকের পর ২০০০ সালে সিডনিতে আবারও অন্তর্ভুক্ত হয় সিনক্রোনাইজড সাঁতারের দ্বৈত ইভেন্ট। এরপর থেকে এই ইভেন্টে আধিপত্য বজায় রেখেছে রাশিয়া। লন্ডনে স্বর্ণ জয়ের মধ্যদিয়ে প্রতিযোগিতার এই ইভেন্টে টানা চারবার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এছাড়া দ্বৈতের মতো দলগত বিভাগেও একই ধরণের সাফল্য রয়েছে তাদের।

এর আগে ২০০০ সালে সিডনিতে ওলগা ব্রুসনিকিনা ও মারিয়া কিসেলেভা জুটি ও চার বছর পর এথেন্স অলিম্পিকে স্বর্ণ জেতে রাশিয়ার আনাস্তাসিয়া ডাভিদোভা ও আনাস্তাসিয়া ইরমাকোভা জুটি। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও চ্যাম্পিয়ন হয় আনাস্তাসিয়া দাভিদোভা ও আনাস্তাসিয়া ইরমাকোভা জুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ