1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক থাকতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ Time View

দেশে করোনাভাইরাসের (কোভিড ১৯) তৃতীয় ঢেউ যেন না আসে, সে ব্যাপারে সবাইকে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, দেশে করোনার তৃতীয় ঢেউ যেন না আসে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। দেশে দুইজন খেলোয়াড়ের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তারা আইসোলেশনে রয়েছেন, তাদের মাধ্যমে অন্য কেউ সংক্রমিত হয়নি। এছাড়া এখন পর্যন্ত এতে কোথাও মৃত্যু হয়নি বলেও জানান মন্ত্রী।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থাপিত অক্সিজেন প্ল্যান্ট ও শিশু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এখনো যারা টিকা নেননি, সবাই টিকা নিয়ে নেবেন। আমাদের টিকার কোনো অভাব নেই। আমাদের হাতে এখনো চার কোটি ডোজ টিকা মজুত রয়েছে। আজ যে অক্সিজেন জেনারেটর উদ্বোধন করা হচ্ছে, তা যেন দীর্ঘদিন চলে তা খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।

এসময় তিনি জানান, করোনাকালে দুটি অক্সিজেন প্ল্যান্ট উপহার দিয়েছে ভারত সরকার। তার মধ্যে একটি ঢামেক হাসপাতালে স্থাপন করা হয়েছে, যা প্রতি মিনিটে এক হাজার লিটার অক্সিজেন সরবরাহ করতে পারবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শুধু বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ না, ভারতের জন্যও গুরুত্বপূর্ণ। দুই দেশের বন্ধুত্ব পুরোনো ও অটুট। তারই অংশ হিসেবে করোনা মহামারির নতুন প্রকোপ ঠেকাতে ভারত অক্সিজেন প্ল্যান্ট বসাতে সহায়তা করছে।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, যদি দেশে করোনার তৃতীয় ধাপ আসে এই অক্সিজেন প্ল্যান্ট করোনা রোগীর চিকিৎসায় সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশিদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলমসহ চিকিৎসকরা

অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন শেষে ঢামেকের বহির্বিভাগে শিশুদের জন্য শিশু কর্নার পরে মেডিকেল কলেজে বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন করেন মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ