1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিদায়ী টুর্নামেন্ট খেলবেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন কয়েকবছর আগেই। তবে এখনও শহীদ আফ্রিদি মাতিয়ে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। তবে তাকে আর মাঠের ক্রিকেটে বেশিদিন দেখা যাবে না। আসন্ন পাকিস্তান সুপার লিগই আফ্রিদির ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।

পিএসএলে এবার মুলতানস সুলতান থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিয়েছেন আফ্রিদি। দলটিতে নাম লিখিয়েই আফ্রিদি জানালেন, শেষটাও রাঙাতে চান ট্রফি দিয়েই।

গত বছর মুলতান সুলতানের হয়ে পিএসএল মাতান শহীদ আফ্রিদি। সেই টুর্নামেন্ট শেষে তিনি নিজের শেষ আসরে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেন। এবং তা-ই হলো। বিদায়ী পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রতিনিধিত্ব করবেন শহীদ আফ্রিদি।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ জানুয়ারি মাঠে গড়াবে পিএসএলের নতুন আসর। তার অনেক আগেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দল গোছানো শুরু করে দিয়েছে। আফ্রিদিকে তো ভিড়িয়েছেই দলে, আফ্রিদির সঙ্গে মুলতান থেকে কোয়েটায় যোগ দিয়েছেন জেমস ভিন্সও। দু’জন ছাড়াও দলে ভিড়িয়েছে ইফতিখার আহমেদ ও ইংলিশ ক্রিকেটার জেমস ভিন্সকে।

গ্ল্যাডিয়েটর্সে যোগ দিয়ে উচ্ছ্বসিত আফ্রিদি, ‘আমি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে যোগ দিতে পেরে আনন্দিত, এমন একটি দল যারা ২০১৯ সালে শিরোপা জেতা সত্ত্বেও শেষ কয়েকটি আসরে উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। এটিই আমার শেষ পিএসএল আসর। আমার স্বপ্ন ২০১৭ সালে পেশোয়ার জালমির হয়ে যেমনটা করেছিলাম, সেই শিরোপা জয় দিয়েই বিদায় নিতে পারব।’

পিএসএলের আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ১২ই ডিসেম্বর লাহোরের হাই পারফরম্যান্স সেন্টারে অনুষ্ঠিত হবে। এর আগে প্রতিটি দলই সর্বোচ্চ আটজন খেলোয়াড় ধরে রাখতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ