1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

আসছে নতুন রঙের ২০ টাকার নোট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২
  • ১১৭ Time View

বিশ টাকার নোট প্রচলনে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৮ আগস্ট আনুষ্ঠানিক ভাবে এটি প্রচলনে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ২০ টাকার নোটের সঙ্গে বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটের রঙ্গের ক্ষেত্রে কিছুটা মিল থাকায় নোটটি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

আর একারণে নতুন করে নোটটিতে রং পরিবর্তন করে তা বাজারে ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান।

তিনি বলেন, প্রচলিত ২০ টাকা ও ৫০০ টাকার নোটের আকৃতি ভিন্ন হলেও রং এ কিছুটা সাদৃশ্যের কারণে যে কোনরূপ বিভ্রান্তি নিরসনে ২০ টাকার নোটের রং এ কিছু পরিবর্তন করা হয়েছে। নোটের সামনে ও পেছনের দুই পার্শ্বে হলুদ এবং আল্পনার রং গাঢ় কমলা করে তা পুনঃমুদ্রণ করা হয়েছে ।

তিনি আরো বলেন, ২০ টাকার নতুন নোট আগামী ০৮ আগস্ট হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা হতে প্রচলনে দেওয়া হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসসহ সকল তফসিলী ব্যাংকের কাউন্টারে পাওয়া যাবে। এর আগে প্রচলনে দেওয়া ২০ টাকার অন্যান্য নোটও যথারীতি চালু থাকবে ।

প্রসঙ্গত ১২৭ ও ৬০ মিলিমিটার বিশিষ্ট এই নোটের এক পিঠে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি, অন্য পিঠে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের নকশা’ ব্যবহার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ