1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

পল্লী উন্নয়ন: বিশ্বব্যাংকের সঙ্গে ১শ’ কোটি টাকার অনুদান চুক্তি সই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২
  • ১০১ Time View

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সম্পর্ক সংস্থা (আইডিএ) ও বাংলাদেশ সরকারে মধ্যে ১শ’ কোটি টাকার (১২.৫ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান চুক্তি সই হয়েছে।

সোমবার বেলা ১২টায় পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এ চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্ত খান ও বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ক্রিসটাইন ই কিমেস চুক্তিতে সই করেন।

এ অর্থ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের প্রকল্পে ব্যবহার করা হবে।

চলতি আগস্টে শুরু হয়ে ২০১৬ সালে এ প্রকল্পের কাজ শেষ হবে।

এ প্রকল্পের আওতায় বন্যা, খরা, লবণাক্ততা অধ্যূষিত এলাকার জনগণের পরিবেশ পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে।

এ অর্থ উন্নয়ন সহযোগীদের অনুদানে গঠিত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ, রেসিলাইসেন্স ফান্ড শীর্ষক মাল্টি ডোনার ট্রাস্ট থেকে দেওয়া হবে।

ওই ট্রাস্ট ফান্ডে এ পর্যন্ত অংশগ্রহণকারী সহযোগীরা হলো- যুক্তরাজ্য, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, সুইডেন, ইউএসএইড ইত্যাদি।

এ তহবিল পরিবেশ ও বণমন্ত্রণালয়ের আওতায় ক্লাইমেট চেঞ্জ ইউনিটের মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এবং প্রাথমিক পর্যায়ে সীমিত সময়ের জন্য উন্নয়ন সহযোগীদের পক্ষে বিশ্বব্যাংক কারিগরি সহায়তা দিচ্ছে।

এ তহবিলের ৯০ শতাংশ সরকারি ও ১০ শতাংশ বেসরকারি পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের ব্যয় হবে।
এ প্রকল্পের আওতায় প্রদেয় অর্থ বেসরকারি পর্যায়ে এনজিও’র মাধ্যমে উপপ্রকল্প গ্রহণের মাধ্যমে বাস্তবায়িত হবে। এক্ষেত্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন প্রকল্প নির্বাচন ও অর্থ ছাড়সহ এনজিও’র সব কর্মকাণ্ড সমন্বয় ও তত্ত্বাবধান করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ