1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করেনি দাবি কাদেরের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ৪৩ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, বাসে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনে ছাত্রলীগ হামলা করেনি। ছাত্রলীগ নামধারীরা কেউ হামলা করতে পারে বলে জানান তিনি।

শনিবার (২৭ নভেম্বর) সংসদ অধিবেশনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা নিয়ে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

রুমিন ফারহানার কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, আপনি কি কারও নাম বলতে পারেন? এটাই যদি করতো তাহলে তারা কেন এ দাবিতে প্রকাশ্যে সমর্থন করছে?

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রথমে ভেবেছিলাম বিআরটিসিতে ৩০ পারসেন্ট ছাড় দেবো, কিন্তু যখন প্রধানমন্ত্রীর অনুমতি চাইলাম, তিনি বললেন, হাফ ভাড়া যখন তারা দাবি করেছে সেটিই দাও। তার নির্দেশনায় সারাদেশে বিআরটিসির প্রজ্ঞাপন দিয়েছি। ১ তারিখ থেকে এটি কার্যকর হবে।

এর আগে ২৩ নভেম্বর গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে হামলা চালায় দুর্বৃত্তরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ