1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

হায়াত-মউত আল্লার হাতে : খালেদা প্রসঙ্গে সেতুমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বলছে খালেদা জিয়ার কিছু হলেই সরকারকে দায় নিতে হবে। আমি নিজেও মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি। আমাদের যাদের ধর্ম বিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি মানুষের হায়াত-মউত আল্লার হাতে।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, খালেদা বাসায় থাকতে পেরেছেন। তারা সাজা স্থগিত করা হয়েছে। বাকিটা আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন, আমি সরকারের মন্ত্রী হিসাবে তা সমর্থন না করতে পারি না। কাজেই এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। তাদের বক্তব্যকেই সমর্থন করি।

বিএনপির সমালোচনার জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার গলা টিপে মারছে না। এখানে বিষয়টা আইনগত। মানবিক বিষয়টাও আছে। প্রধানমন্ত্রী মানবিক দিকটা বিবেচনা করছেন।

তিনি বলেন, আমাদের বয়স হয়েছে, বেঁচে থাকার তো একটা সময়সীমা আছে। জন্মের সঙ্গে মৃত্যু জড়িত। সরকারের ওপরে আপনি কথায় কথায় দোষ চাপাতে পারবেন না।

এ সময় তিনি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া প্রসঙ্গে বলেন, বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি নিয়ে স্বরাষ্ট্র ও শিক্ষা সচিবদের সঙ্গে বিআরটিএ বিভাগের কর্মকর্তারা বৈঠকে বসেছে। এরপর সড়ক পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে শনিবার আবারও বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ