1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

ভিকি-ক্যাটরিনার বিয়েতে মোবাইল ব্যবহার নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৬১ Time View

ক্যাটরিনা-ভিকির বিয়ের আসর বসতে যাচ্ছে খুব শিগগির। দুজনে চাইছেন তাদের অনুমতি ছাড়া যেন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে। এ জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন তারা। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ব্যবহার না করার অনুরোধ করেছেন এই জুটি।

ক্যাটরিনা-ভিকির বিয়ের কার্ডে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কার্ডে অনুরোধ করা হয়েছে বিয়েবাড়িতে যেন কেউ মোবাইল ফোন ব্যবহার না করে। বিয়ের ভেন্যুতে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীরাও ফোন ব্যবহার করতে পারবেন না ভেন্যুতে। যারা এই জুটির বিয়ের ছবি তুলবেন, তারাও অনুমতি ছাড়া ছবি আপলোড করতে পারবেন না।

৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের ৭০০ বছরের পুরোনো কেল্লাতে বসছে তারকা জুটির রাজকীয় বিয়ের অনুষ্ঠান। ক্যাটরিনা কাজ থেকে ছুটি নিয়েছেন বিয়ের প্রস্তুতির জন্য। তবে এখন পর্যন্ত এই বিয়ের কথা নিশ্চিত করা হয়নি তারকা জুটির তরফ থেকে।

দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করবেন ক্যাটরিনা-ভিকি। বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডের নামীদামী তারকারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ