1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

দেশের রপ্তানি আয় বাড়ছে: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ আগস্ট, ২০১২
  • ১২২ Time View

দেশের রপ্তানি আয় প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, “দেশের রপ্তানি আয় প্রতিনিয়ত বাড়ছে। জাতীয় আয়ের শতকরা ২৫ ভাগ রপ্তানি আয় থেকে আসে। এর পরিমাণ ৫০ ভাগে উন্নীত করা সম্ভব। সারা পৃথিবীর অর্থনৈতিক মন্দাবস্থার মধ্যে আমাদের অর্থনীতি অনেক ভালো রয়েছে।”

রোববার পোশাক শ্রমিকদের গানের অনুষ্ঠান গর্ব-২০১২ এর উদ্বোধনী ও ‘আমাদের গান’ সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “এই জাতীয় অনুষ্ঠান মালিক-শ্রমিকের মধ্যে সম্পর্কের উন্নয়ন করবে। মালিক-শ্রমিকের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তার অবসান ঘটাবে।”

বাংলাদেশ তৈরি পোশাক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা, শ্রম ও জনশক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ইস্রাফিল আলম, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রহীম, এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সালাম মুর্শেদী প্রমুখ।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, “তিনটি জায়গায় শ্রমিকদের জন্য ডরমেটরি তৈরি করা হবে। এসব অনুষ্ঠানের মাধ্যমে মালিক-শ্রমিক সম্পর্কের উন্নতি হবে।”

ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেন, “বাংলাদেশের শ্রমিকরা মেধাবী। মালিক-শ্রমিকের যৌথ প্রচেষ্ঠায় তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ একদিন তৈরি পোশাক রপ্তানিতে প্রথম হবে।”

সংসদীয় কমিটির সভাপতি ইস্রাফীল আলম বিদেশি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “শুধু শ্রমিকদের বেশি বেতন দেওয়ার জন্য চাপ দিলেই হবে না, আপনাদেরও ন্যায্য দামে তৈরি পোশাক ক্রয় করতে হবে। এতে মালিক পক্ষের জন্য শ্রমিকদের বেশি বেতন দেওয়া সহজ হবে।”

আলোচনা সভা শেষে অর্থমন্ত্রী পোশাক শ্রমিকদের গানের অনুষ্ঠান ‘গর্ব ২০১২’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ও ২০১০ সালের সেরা দশজন পোশাক শিল্পীর গানের সংকলন ‘আমাদের গান’ এর সিডির মোড়ক উন্মোচন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ