1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বছরে ৪০০-৭০০ মিলিয়ন মিটার বস্ত্র আমদানি : পাটমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৪৭ Time View

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বর্তমানে বাংলাদেশে বাৎসরিক বস্ত্রের চাহিদার পরিমাণ প্রায় ২,৪০০ মিলিয়ন মিটার। চাহিদার বিপরীতে দেশে প্রায় ১৭০০ থেকে ২০০০ মিলিয়ন মিটার বস্ত্র উৎপাদিত হয়। বাকি ৪০০ থেকে ৭০০ মিলিয়ন মিটার বস্ত্র আমদানি করা হয়।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে কাজিম উদ্দিন আহম্মেদের (ময়মনসিংহ-১১) লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠিত সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়।

এম. আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল রাখাসহ আধুনিকীকরণের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা নেই। বর্তমান সরকার পাটশিল্পকে রক্ষার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সচল রাখাসহ আধুনিকায়নের লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পরিচালনার পরিবর্তে মিলগুলোকে বেসরকারি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইজারা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ