1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

এসএসসি : ৩ বোর্ডে অনুপস্থিত প্রায় ১১ হাজার, বহিষ্কার ১০

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

দীর্ঘ প্রতিক্ষার পর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১৪ নভেম্বর) নয়টি সাধারণ বোর্ডের অধীনে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এ বছরের এসএসসি। সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলে। পরীক্ষার প্রথম দিন ঢাকা শিক্ষাবোর্ড, চট্টগ্রাম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রায় ১১ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া আজ প্রথম দিনে পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের জন্য ১০ জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা শিক্ষাবোর্ডের তথ্যমতে, এসএসসি পরীক্ষার প্রথম দিনে ঢাকা বোর্ডের অধীনে ৪২৩টি কেন্দ্রে এক লাখ ২৮ হাজার ৮০৭ জন অংশগ্রহণ করার কথা থাকলেও এদিন এক লাখ ২৭ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম দিনের পরীক্ষায় ৮৮৪ জন পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়নি। তবে প্রথম দিনের পরীক্ষায় ঢাকা শিক্ষাবোর্ডে কোনো শিক্ষার্থী বা শিক্ষককে বহিষ্কার করা হয়নি।

এদিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০৪টি পরীক্ষা কেন্দ্রে ২৮ হাজার ৩৩৭ জনের মধ্যে ২৮ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। এদিন ১৯৪ জন পরীক্ষা কেন্দ্র যায়নি বলে সংশ্লিষ্ট বোর্ড থেকে জানা গেছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে দুই লাখ ৬৯ হাজার ৩৭১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল দুই লাখ ৫৯ হাজার ৪৭৭ জন। অনুপস্থিত ছিল নয় হাজার ৮৯৪ জন। অনুপস্থিতির হার ৩ দশমিক ৬৭ শতাংশ। এদিন অসাধুপন্থা অবলম্বন করায় ১০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু হলেও করোনার কারণে এ বছর দীর্ঘ প্রায় নয় মাস অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। করোনা সংক্রমণ কমে আসলে পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এই প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসলো শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ