1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নিউজিল্যান্ডকে ১২৫ রানের টার্গেট দিল আফগানিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৬৪ Time View

আগে ব্যাট করে ১২৪ রানের সংগ্রহ পেয়েছে আফগানিস্তান। ম্যাচটি জিততে কিউইদের চাই ১২৫ রান।

রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানেই প্রথম সারির ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় আফগারা। দলীয় ৫৬ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফেরেন গুলবাদিন নাইব।

এরপর অধিনায়ক মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৪৮ বলে ৫৯ রানের জুটি গড়েন নজিবুল্লাহ জাদরান।

ইনিংসের শুরুতে ১৯ রানে ৩ উইকেট হারানো দলটি ইনিংসের শেষ দিকে মাত্র ৯ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।

টিম সাউদির করা ১৮তম ওভারের শেষ বলে সাউদির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। ২০ বলে ১৪ রান করে আউট হন তিনি।

ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া নজিবুল্লাহ জাদরানকে ১৯তম ওভারে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। তার বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৮ বলে ৬টি চার ও তিন ছক্কায় ৭৩ রান করেন নজিবুল্লাহ।

নজিবুল্লাহ আউট হওয়ার এক বল পর আউট হন করিম জানাত।

জেমস নিশামের করা ইনিংসের শেষ ওভারে রশিদ খান ২ রানের বেশি করতে পারেননি। ৮ উইকেট হারিয়ে ১২৪ রানে থামে আফগানিস্তান।

দলকে সম্মানজনক স্কোর উপহার দিতে লড়াই করে যাচ্ছেন নজিবুল্লাহ জাদরান।

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, হামিদ হাসান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ