1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৯ Time View

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় তিনি সম্প্রীতি বিনষ্টকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে পোরশা উপজেলার ৬ নং মুর্শিদপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত সম্প্রীতি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। বাহাত্তরের সংবিধান ও বাস্তব জীবনেও এর প্রতিফলন ঘটিয়েছিলেন তিনি। এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ। বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার স্থান নেই।

তিনি বলেন, ধর্মীয় গোঁড়ামি নিয়ে যারা সংখ্যালঘুদের বাড়িতে চোরের মতো গভীর রাতে হামলা চালায়, আগুন দেয়, তারা মানুষ হতে পারে না। তারা সন্ত্রাসী, আর সন্ত্রাসীর কোনো দল ও ধর্ম নেই। সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রুখে দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে সব সংগঠিত হতে হবে, সময় প্রস্তুত থাকতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে এ হামলা চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার বিরুদ্ধ শক্তি চায় না আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসুক। যখন স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখনই স্বাধীনতা বিরোধীরা ভীতিকর পরিবেশ তৈরি করে ফায়দা লুটতে চাচ্ছে। এ চক্রান্ত প্রতিহত করা হবে।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক -এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোফাজ্জেল হোসেন, উপজেলা চেয়ারম্যান মন্জুর মোর্শেদ এবং ৬ নং মুর্শিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: হারুন অর রশীদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ