1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত বাকি ৭ বাংলাদেশীর মরদেহ দেশে পৌঁছেছে | Boishakhi Online আজ বিশ্ব সঞ্চয় দিবস ফের হামলা হলে বিশ্ব কাঁপানো আঘাতের হুঁশিয়ারি ইরানের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইন ও মোবাইলে যেভাবে জানা যাবে আলিম পরীক্ষার ফল ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক জানুয়ারি-সেপ্টেম্বরে ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের ৬,৩০৩ কোটি টাকা লোকসান আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের কথা কেন বলে বিএনপি, জানালেন রিজভী মস্তিষ্কে অস্ত্রোপচারের পর শুটিংয়ে অভিনেত্রী: তানিয়া বৃষ্টি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেবে ফরাসি সিনেট

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা দেবে ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। আগামী ১০ নভেম্বর ফ্রান্সের সিনেটে অধিবেশন চলার সময় এ অভ্যর্থনা দেওয়া হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মাননা পাঠ করবেন সিনেটের পূর্ণাঙ্গ সেশনের সভাপতি। এরপর সিনেটররা দাঁড়িয়ে হাততালির মাধ্যমে শেখ হাসিনাকে সম্মান জানাবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী ৯ নভেম্বর লন্ডন থেকে প্যারিস পৌঁছবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, প্রধানমন্ত্রীর এবারের প্যারিস সফর হবে ঐতিহাসিক। কারণ ২২ বছর পর এ ধরনের দ্বিপক্ষীয় সফর অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সে গিয়েছিলেন। এই সফরে তিন দফা ‘গার্ড অব অনার’ দেওয়া হবে শেখ হাসিনাকে। তিনি আগামী ৯ নভেম্বর প্যারিসে শার্ল দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রীতিমাফিক আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ