1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

পাবনায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ আগস্ট, ২০১২
  • ১৪৫ Time View

পাবনা সদর উপজেলার জালালপুর নতুনপাড়া গ্রামের তাঁতমালিক হযরত আলী(৪২)হত্যা মামলার রায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এছাড়া আদালত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দেন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হাসান ইমাম সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার জালালপুর নতুনপাড়া গ্রামের মৃত হাচেন আলীর ছেলে শামসুল আলম (৪৮), খোরশেদ আলীর ছেলে আয়নাল হোসেন (৩৬), রইচ উদ্দিনের ছেলে আলাউদ্দিন আলী(২২), জাফর আলীর ছেলে বাবু হোসেন (২১) ও শামসুল আলমের ছেলে জানে আলম (২৫)।

রায় ঘোষণাকালে মামলার বাদী নিহতের স্ত্রী শিউলী খাতুন, মেয়ে কনা পারভীন, ৪ আসামি ও তাদের স্বজনরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামি জানেআলম পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জহির আলী কাদেরী, অ্যাডভোকেট আবু বকর ও অ্যাডভোকেট আব্দুর রহিম খান।

উল্লেখ্য, ২০০৭ সালের ১ আগস্ট সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাঁতমালিক হযরত আলীকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই দিনই রাতে নিহতের স্ত্রী শিউলী খাতুন বাদী হয়ে ওই ৫ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর পরই পুলিশ ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই রমজান গাজী তদন্ত কাজ শেষে একই বছরের ২৯ সেপ্টেম্বর ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। গ্রেফতারের পর থেকে আসামিরা জেলা কারাগারে আটক ছিলেন।

আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার বিকেলে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

মামলার বাদী নিহত হযরত আলীর স্ত্রী শিউলী খাতুন ও মেয়ে কণা পারভীন মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, রায়ে আমারা সঠিক ও ন্যায় বিচারই পেয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ